সুন্দর ,উজ্বল , চকচকে ত্বক সব মানুষের স্বপ্ন । প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানুষ যেমন চিরকাল আকৃষ্ট হয়, তেমনি সুন্দর ত্বকের অধিকারিণীও খুবই সহজে মানুষের মনে স্থান করে নেয় । কথায় বলে না, সুন্দর মুখের জয় সর্বত্র। । আর বর্তমান দূষণ ও চাহিদাপূর্ণ জীবনে, ত্বকের যত্ন আবশ্যক।
এছাড়াও ত্বক সুন্দর থাকলে কোনরকম প্রসাধনীর ব্যবহার ছাড়াই আপনাকে অনেক আকর্ষণীয় লাগে । রাস্তায়, বাসে -ট্রামে , অফিসে বা লোকালয়ে এমন একেকজনকে দেখা যায় , যাদের ত্বক অন্যদের তুলনায় অনেকটাই উজ্বল । তখন হয়ত আপনিও মনে করেন, যদি তেমন ত্বক আপনারও হত । আর চিন্তা নেই। আজ আমি এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাদের জন্য ত্বক সম্বন্ধিত এমন অনেক জরুরি টিপস্ শেয়ার করবো যার সঠিক ব্যবহারে আপনার ত্বকও কথা বলবে। এবং বিশ্বাস করুন এইসব করতে কোন বিউটি পার্লার যাবার বা অযথা দামী রূপচর্চার সামগ্রী কিনে পয়সা নষ্ট করার দরকার নেই । চলুন আজ আামরা কথা বলি সেই উপকরণগুলি নিয়ে যা আমাদের রান্নাঘরে মজুত থাকলেও তার গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই।
