সৌন্দর্য্য – বিউটি টিপস – best Beauty Tips In Bengali- Health Tips

সৌন্দর্য্য – বিউটি টিপস – best Beauty Tips In Bengali- Health Tips

সুন্দর  ,উজ্জ্বল্‌ চকচকে ত্বক , সিল্কি , চকচকে ,লম্বা, ঘন ও প্রাণবন্ত চুল এবং সুস্ত শরীর যাকে বলে গুড হেলথ এই সব কিছু মানুষের স্বপ্ন । প্রাকিতিক সৌন্দর্যের প্রতি মানুষ চিরকাল আকৃষ্ট হয় , তেমনি সুন্দর ত্বকের অধিকারিণীও খুবই সহজে মানুষের মনে স্থান করে নেয় । 


ফর্সা হওয়ার ঘরোয়া উপায় জানুন

আমরা সব মেয়েরাই চাই ফর্সা হতে । শুধু  মেয়েদের কথাই বা বলবো কেন এখন অনেক ছেলেরাও চায় ফর্সা হতে । এখন ছেলে বা মেয়েদের বলে আলাদা করে কোন প্রবলেম নেই । এখন সব কিছুই উভয়ের হয়ে গেছে । আর এই ফর্সা হওয়াটা আমার মতে প্রত্যেকের জন্যই জরুরী । কিন্তু মার্কেটে অনেক নামী – দামী কোম্পানি  হোক কিংবা নতুন লঞ্চ করা  কোন ফেয়ারনেস ক্রিম  এই সব কিছু থেকেই সাইড এফেক্ট হয় । আমরা নিজেকে সুন্দর ও ফর্সা করে তোলার জন্য নিত্য নতুন রাস্তা খুঁজতে থাকি । আর তার জন্য মার্কেটের সমস্ত কোম্পানি গুলো আমাদের কনভেন্স করে ফেলে । আমরা তখন ভাবি এটাই ঠিক আর এভাবে সমস্ত প্রোডাক্ট  ইউস করে ত্বকের ক্ষতি করে  ফেলি ।best Beauty Tips In Bengali- Health Tips

মার্কেটের বিভিন্ন রকম ক্রিম ইউস করে এভাবেই  মুখের ত্বক কে নষ্ট করে ফেলে অনেকেই । মুখের প্রাকৃতিক আভা নষ্ট হয়ে যায় । কারন এই ক্রিম গুলিতে অতিমাত্রায় রসায়ন থাকে । অনেকে হয়তো ভাবেন শীতে মুখটা ফর্সা ছিলো কিন্তু গরম পড়তেই মুখটা কেমন কালো ভাব এসে গেলো । এটার কারন হলো শীতের সূর্যের তাপ কম থাকে । আর গরমে সূর্যের  তাপমাত্রা অনেক বেড়ে যায় । তার কারনে মুখে মেলানিনের মাত্রা বেড়ে যায় । তার চেয়ে ঘরোয়া উপায়ে নিজেকে ফর্সা করে তুলুন ————–

১)  অ্যালোভিরা ঃ- অ্যালোভিরা পাতা থেকে জেল বের করে নিতে পারেন কিংবা মার্কেটের অ্যালোভিরা জেল ও নিতে পারেন । এবার সেটাকে মুখে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে রাখুন তাও প্রায় ২ থেকে ৩ ঘন্টা । তারপর সেটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । কারন এতে ভিটামিন সি থাকে । এর সাথে সাথে যদি খেতে পারেন তাহলে আরও বেশী উপকার পাবেন ।

২) কমলালেবুর রস ঃ-  ত্বকে ভিটামিন সি এর প্রয়োজনীয়তা খুব বেশী । আর কমলালেবু তেও ভিটামিন সি থাকে । এটা ত্বক কে ফর্সা করে । এই কমলালেবুর রস এর সাথে হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরী করুন । তারপর ভালো করে পেস্টটা মুখে , গলায় লাগিয়ে নিন । তারপর এটা ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন । এর সাথে সাথে যদি কমলালেবুর রস খেতে পারেন , তাহলে আরও ভালো উপকার পাবেন ।

৩)  টক দই ঃ-  টকদই এতে ল্যকটিক অ্যাসিড থাকে যার জন্য রঙ ফর্সা হয় । এই টকদই এর সাথে মধু মিশিয়ে একটা মিশ্রন তৈরী করে সেটা মুখে ও গলায়  লাগিয়ে দিন ভালো করে ।  ৩০ মিনিট রেখে দিয়ে তারপর মুখ ও গলাটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । এই ভাবে করতে থাকুন তাহলে দেখবেন রঙ ফর্সা হবে আর ত্বকে আদ্রতা ফিরে আসবে ।best Beauty Tips In Bengali- Health Tips

বিঃ দ্রঃ – তবে গায়ের রঙ কালো থেকে ফর্সা করার ক্ষমতা কারো নেই । কিন্তু ফর্সা রঙ রোদে পুড়ে কিংবা চর্চার অভাবে কালো হয়ে গেলে  এই টিপস গুলো ব্যবহার করে দেখুন ভালো ফল পাবেন ।

Nipple সম্পর্কে যে ১০টি কথা আপনি জানেন না best health bangla tips

Post a Comment

Previous Post Next Post

{Ads}